Home আঞ্চলিক মাদ্রাসায় আগুন, অতঃপর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাদ্রাসায় আগুন, অতঃপর

Share
Share

বরিশাল সদর উপজেলায় মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদরাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এ আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় মাদরাসা ও এতিমখানার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক পাশের একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও কেউ হতাহত হয়নি।

আগুনে শিক্ষার্থীদের আবাসিক কক্ষ, রান্নাঘর, পাঠদানের সরঞ্জাম, বইপত্র, বিছানাপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, নামাজ শেষে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন। তখন দেখা যায়, পুরো মাদরাসা দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে ভেতরে কেউ না থাকায় বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।”

তিনি আরও জানান, আগুনে কোরআন শরিফের কিছু মলাট পুড়ে গেলেও এর হরফ ও আয়াত অক্ষত রয়েছে—যা উপস্থিত সবার কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত মাদরাসা ও এতিমখানাটির পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টিন বিতর্ক, রুশ মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গুঞ্জন চলছিল। এবার সেই বিতর্কিত বিষয়টি নিয়ে বিল...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা , যুবক গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাগান এলাকা...

Related Articles

ঢাকার বিভিন্ন স্থানে খণ্ডিত মরদেহ উদ্ধার: ঘাতক গ্রেপ্তার

রাজধানী ঢাকার একাধিক এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহভাজন ঘাতককে...

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল

সরকারে দায়িত্ব পালনকালে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর ওপর...

বিশ্বনাথে মরহুম পংকি খানের কবর জিয়ারত করলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসের ছোট ভাই

  সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম পংকি খান ও উপজেলা...

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ...