Home জাতীয় অপরাধ মাদারীপুরে স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া, ক্ষোভে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদারীপুরে স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া, ক্ষোভে কুপিয়ে হত্যা

Share
Share

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া সম্পর্কের অভিযোগে ছেলে বাবাকে হত্যা করেছে। রোববার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টুইন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফারুক মিয়া (২৭)। ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেয়নি পরিবার। যার সঙ্গে পরিবার বিয়ে করিয়েছে সেই স্ত্রীর সঙ্গে রয়েছে বাবার অবৈধ সম্পর্ক। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায়। তবে এত কিছু মেনে নিতে পারেনি ফারুক। তাই বাবাকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

ফারুক বাবাকে নিয়ে কাজের সন্ধানে শিবচর উপজেলায় আসে। রাতের বেলা তার সাবেক স্ত্রীর সঙ্গে বাবার মোবাইলে কথোপকথনের পর, যখন মতি ঘুমিয়ে পড়েন, ফারুক কোতাল দিয়ে ঘুমন্ত বাবাকে আক্রমণ করে। মাত্র আড়াই মিনিটে ১৭টি কোপ দেয়। হত্যার পর লাশের পাশে বসে সিগারেট ধরিয়ে টানতে দেখা যায় তাকে।

শব্দ শুনে পাশের ঘর থেকে বাড়ির মালিক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। ফারুককে চুপচাপ বসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারুককে আটক করে। এ সময় ব্যবহৃত কোদাল, রক্তাক্ত জামা-কাপড় ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ফারুক আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করা হয় এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিবচর থানার পুলিশ ক্রমাগত তদন্ত চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্ররোচনা ও অন্যান্য সম্ভাব্য সহযোগীর খোঁজ চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও গ্রেপ্তার হয়েছেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও গ্রেপ্তার হয়েছেন। উচ্চ আদালত থেকে পৃথক পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া শুরু...

মিরসরাইয়ে ৬ বছরের শি’শু ধ’র্ষ’ণ মামলার প্রধান আ’সামি গ্রে’প্তা’র

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আনোয়ার (৪৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার...

Related Articles

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল...

এমপির স্ত্রীকে অতিথি করায় ইউএনও-এসিল্যান্ড বদলি

  হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রশাসনের এক মতবিনিময় সভায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান...

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল, অতঃপর…

চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে...

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

  বগুড়ায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক...