Home আঞ্চলিক মাত্র ১১ মাসে কুরআনের হাফেজা ব্রাহ্মণবাড়িয়ার বুশরা
আঞ্চলিক

মাত্র ১১ মাসে কুরআনের হাফেজা ব্রাহ্মণবাড়িয়ার বুশরা

Share
Share

মাত্র ১১ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী বুশরা আক্তার। তার কৃতিত্বে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

বুশরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি উত্তর-পূর্ব পাড়ার বাসিন্দা। তার বাবা আবু নাসার সরকার একজন ওমান প্রবাসী এবং মা হাবিবা ইসলাম গৃহিণী।

ছোটবেলা থেকেই বুশরা মেধাবী ও মনোযোগী হিসেবে পরিচিত। ধর্মীয় শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। স্থানীয় কুটি নূরে হেরা মহিলা মাদ্রাসা থেকে সে প্রথমে কায়দা শিক্ষা গ্রহণ করে। এরপর আমপারা ও নাজেরা সম্পন্ন করে গত বছরের মার্চ মাসের শেষ দিকে হিফজ শুরু করে। মাত্র ১১ মাসের ব্যবধানে চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজা হওয়ার কৃতিত্ব অর্জন করে।

মাদ্রাসাটির পরিচালক ও তার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান বলেন, আল্লাহর খাস রহমত না থাকলে এত অল্প সময়ে কেউ পবিত্র কোরআনের হাফেজা হতে পারে না। এটি সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ। বুশরা অত্যন্ত পরিশ্রমী ও মনোযোগী ছাত্রী। সে নিয়মিত তার সবক মুখস্থ করার পাশাপাশি আগের পড়া বারবার মুরাজাআ করত। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে কবুল করেন এবং ভবিষ্যতে সে আরও বড় হয়ে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

বুশরার ভাই নিশাদ সরকার জানান, তাদের বংশে বুশরাই প্রথম এই মর্যাদা অর্জন করেছে। প্রবাসে থাকা বাবা আবু নাসার সরকার মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

মা হাবিবা ইসলাম বলেন, মেয়ের এমন অর্জন আমাদের স্বপ্ন পূরণ করেছে।

এনটিভি থেকে নেওয়া।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট নগরীর পুরোনো ভবন ভেঙে ফেলার নির্দেশ

  সিলেট মহানগরীর জিন্দাবাজারের ওভারসিজ সেন্টার পুরো ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটি পুরোনো এবং বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রোববার (১...

স্থানীয় নির্বাচনের আমেজে সরব বিশ্বনাথ, সম্ভাব্য প্রার্থী আব্দুল মান্নান রিপন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেট জেলায় শুরু হয়েছে স্থানীয় নির্বাচনের আমেজ। এরই মধ্যে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে...

Related Articles

লালাবাজারের কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের পথ অনুসরণ করলেন এম এ মালিক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ধনপুর খাল...

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অবকাঠামোগত উন্নয়নে তৎপর এমপি এমরান

সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে জোর তৎপরতা শুরু...

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট স্টুডেন্ট ক্লাবের ইফতার বিতরণ

  পবিত্র মাহে রমজানের ১৩তম দিনে, ৩ মার্চ ২০২৬ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...

সীতাকুণ্ড থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুটি মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি অবশেষে...