Home আন্তর্জাতিক মাঝআকাশে ইঞ্জিনে আগুন, ডেলটা বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক

মাঝআকাশে ইঞ্জিনে আগুন, ডেলটা বিমানের জরুরি অবতরণ

Share
Share

আকাশপথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা অভিমুখে রওনা হওয়া ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণ করেছে। ফ্লাইট নম্বর DL446 বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটি শুক্রবার স্থানীয় সময় সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই বিপর্যয়ে পড়ে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার পরপরই বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুনের আলামত দেখতে পান পাইলট ও যাত্রীরা। এ সময় নিচ থেকে ধারণ করা একটি ভিডিওতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পাইলটরা সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

বিমানটি প্রথমে প্রশান্ত মহাসাগরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত চেকলিস্ট শেষ করে ইনল্যান্ডের দিক দিয়ে ঘুরে আসে। ডাউনি ও প্যারামাউন্ট শহরের আকাশপথ অতিক্রম করে বিমানটি পুনরায় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের সময় রানওয়ের পাশে প্রস্তুত ছিল দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা। তাঁরা নিশ্চিত করেন, আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে এবং কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

ডেলটার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাঁ দিকের ইঞ্জিনে সমস্যার আলামত পাওয়ার পরই বিমানটি অবতরণ করে। ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কাজ শুরু করেছে।’

বিমানটি ছিল ২৪ বছর পুরোনো এবং এতে ব্যবহৃত হচ্ছিল দুটি জেনারেল ইলেকট্রিক CF6 ইঞ্জিন।

এ বছরই দ্বিতীয়বারের মতো ডেলটার বিমানে এমন ঘটনা ঘটল। জানুয়ারিতে DL105 নম্বর একটি ফ্লাইটও ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর আটলান্টা থেকে ব্রাজিলগামী যাত্রা বাতিল করে ফিরে আসে।

ভাগ্যক্রমে দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি যাত্রী নিরাপত্তা ও ডেলটার রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার (৫...

Related Articles

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত...

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...