Home জাতীয় অপরাধ মহিপুরে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, লাখ লাখ টাকার সম্পদ লুট
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মহিপুরে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, লাখ লাখ টাকার সম্পদ লুট

Share
Share

পটুয়াখালীর মহিপুরে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুর ও পূর্ব আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ডাকাতচক্রটি প্রথমে স্বেচ্ছাসেবক দলের মহিপুর থানা শাখার সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাসায় প্রবেশ করে। মিলন তখন চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ফাঁকা বাড়িতে ঢুকে তারা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে, যার মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা।

একই রাতে পূর্ব আলীপুর গ্রামের আবুল হোসেন খানের বাড়িতে ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে। স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে তারা ৬ আনা স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা লুট করে।

অপরদিকে মহিউদ্দিনের বাসায় ডাকাতরা সিঁধ কেটে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ২,৫০০ টাকা লুট করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...