Home NCP মধ্যরাতে ডা. তাসনিম জারাকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টে চমক
NCPজাতীয়রাজনীতি

মধ্যরাতে ডা. তাসনিম জারাকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টে চমক

Share
Share

রাজনৈতিক অঙ্গনে চমক তৈরি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন— “তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)”

এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্টটি রাতারাতি রাজনৈতিক মহলে আলোচনায় উঠে আসে। দলটির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও তৈরি হয় নানা জল্পনা–কল্পনা। জানা গেছে, ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও মাণ্ডা) থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

সোমবারই তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর ডা. তাসনিম জারা বলেন,“আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে। আমি প্রক্রিয়াটির অংশ হয়েছি— আশা করছি এনসিপি থেকে আমরা জনগণের জন্য বাস্তব পরিবর্তন আনতে পারব।”

তিনি আরও বলেন,“আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন প্রত্যাশা করছি। যারা রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি নয়, জনসেবার একটি ক্ষেত্র হিসেবে দেখতে চান—আমরা তাদের স্বাগত জানাই।”

দৃঢ় কণ্ঠে ডা. তাসনিম জারা জানান, মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে দলটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। অনলাইনেও বিপুল সাড়া পাচ্ছি। আশা করছি, যারা সত্যিকারের জনগণের কল্যাণে রাজনীতি করতে চান, তারা এনসিপির পতাকাতলে একত্র হবেন।

সারজিস আলমের মধ্যরাতের সংক্ষিপ্ত পোস্টটি শুধু এনসিপির মধ্যে নয়, বৃহত্তর রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন—এটি হয়তো এনসিপির নতুন প্রজন্মের নেতৃত্ব উন্মোচনের একটি ইঙ্গিত।

রাজনৈতিক বিশ্লেষক মাহমুদুল হাসান বলেন,“এনসিপি এখন নিজেদের নতুন নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে আগ্রহী। সারজিস আলমের মতো সিনিয়র সংগঠক যখন তাসনিম জারার নাম প্রকাশ্যে আনেন, তখন তা নিঃসন্দেহে কৌশলগত পদক্ষেপ।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি হয়তো এনসিপির নতুন কৌশলের সূচনা—যেখানে তরুণ, শিক্ষিত ও উদ্যমী নেতৃবৃন্দকে সামনে এনে “জনসেবার রাজনীতি” প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে দলটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে একটি...

ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েলে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো স্থাপনায় সাম্প্রতিক হামলাকে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে পরিচালিত গোপন অভিযান বলে দাবি করেছে ইরান। ইরানের সামরিক...

Related Articles

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী...

সিলেটের বিএনপিকে নাহিদ ইসলেমের বিশেষ বার্তা

সিলেট প্রতিনিধি  | জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ...

নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার । প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয়...

ইকরাকে নিয়ে পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে চান আলভী!

প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে স্মরণ করে দেওয়া এক আবেগঘন ফেসবুক...