Home জাতীয় মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে জামায়াত
জাতীয়

মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে জামায়াত

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙামাটি

রাঙামাটি সদর উপজেলার ২ নম্বর মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে ধলমনি চাকমার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা, ইউপি সদস্য চিরণজিত তঞ্চঙ্গ্যা, সুনীল চাকমা, উত্তম কুমার চাকমা ও মংথোয়াইসিং মারমা, রাঙামাটি সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লু রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বশর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক এবং জেলা আমির অধ্যাপক মুহাম্মদ আবদুল আলীম।

এ ছাড়া বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাপ্পি চাকমা বলেন, তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিরা জনগণের পাশে থাকেন। দল-মত নির্বিশেষে বিভিন্ন উৎস থেকে আসা সহায়তা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি এ সহায়তার জন্য ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।

মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা বলেন, ‘ধর্ম-বর্ণনির্বিশেষে আমাদের মনে ধারণ করতে হবে—আমরা মানুষ।’ তিনি নিহত ধলমনি চাকমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সহায়তার জন্য ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।

রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আবদুল আলীম বলেন, রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করা হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রাঙামাটি সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লু রহমান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;