Home জাতীয় অপরাধ ভোলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভোলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Share
Share

ভোলার তজুমদ্দিন উপজেলার কামাড়পট্টি এলাকায় ঘটেছে এক নির্মম ও লোমহর্ষক ঘটনা। চাঁদা না দেওয়ায় শম্ভুপুর ইউনিয়নের গন্ডা বাড়ির এক বাসিন্দাকে বেঁধে রেখে তার স্ত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।

ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন চালান একই উপজেলার মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী রাসেল, তার ভাই আলাউদ্দিনসহ সংঘবদ্ধ একটি দল। একপর্যায়ে ওই ব্যক্তির স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়।

রোববার সকালে ঘটনাস্থলে উপস্থিত হলে, স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় তার স্বামীকে বেঁধে রেখে তাকে সংঘবদ্ধ নির্যাতন করা হয় । ওই নারী ‘ভাই’ বলে পায়ে ধরে, কেঁদে রক্ষা পাওয়ার আকুতি জানালেও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাননি ।

অভিযোগে আরও জানা গেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় স্বামীকে। পরে স্বামীকে অন্যত্র সরিয়েমো. ফরিদ উদ্দিন, আলাউদ্দিনসহ তিনজন মিলে ধর্ষণ করেন স্ত্রীকে । স্বামী-স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ওই নারী রোববার সন্ধ্যায় দুবার আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়িরকোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানান। ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে পুলিশ রাতের দিকে এসে তাদের থানায় নিয়ে যায়।

পরে তজুমদ্দিন থানা-পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সোমবার দিনব্যাপী তদন্ত করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, এ বিষয়ে থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ । একাধিক বিয়ে করেছেন ভিকটিমের স্বামী। তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে লেনদেন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...