Home জাতীয় ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা
জাতীয়

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

Share
Share

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিএএফ শাহীন কলেজ, ঢাকা ভোটকেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে তাঁর মূল্যবান ভোট প্রদান করেন। তিনি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এদেশে নাগরিকগণের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সম্মানিত বিমান বাহিনী প্রধান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নিয়োজিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, তিনি ভোট প্রদান শেষে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় এই গুরুত্বপূর্ণ সময়ে জনমনে আস্থা সৃষ্টিতে গঠনমূলক ভূমিকা রাখায় উপস্থিত গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

মিঠামইনে বজ্রপাতে কৃষক শরীফ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে শরীফ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশের বাহিরচর হাওর এলাকায় এ...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয়...

নাটোরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সতর্কতা জোরদার

নাটোরে হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সি কাশফি আক্তার চারদিন ধরে আধুনিক...

বাংলাদেশ রাশিয়া তেল আমদানি সহজ করতে যুক্তরাষ্ট্রকে চিঠি

বাংলাদেশ রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা...

‘নিজের শিক্ষার্থীদের ওপর কীভাবে গুলির নির্দেশ দেব’: ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের...