Home আন্তর্জাতিক ভূমিকম্পের মাত্রা ৮-এর বেশি হতে পারে, এরপর আফটার শক!
আন্তর্জাতিকজাতীয়

ভূমিকম্পের মাত্রা ৮-এর বেশি হতে পারে, এরপর আফটার শক!

Share
Share

ঢাকাসহ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের আতঙ্ক বাড়ছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার। তবে পরপর কয়েক দফা কম্পন ঢাকার নরসিংদী, মাধবদী, বাইপাইল ও বাড্ডা এলাকায়ও অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ভূমিকম্প শুধু সীমান্তবর্তী দেশগুলোতে সীমাবদ্ধ থাকে না, বরং বাংলাদেশেই এর উৎপত্তি হতে পারে। ২০২৫ সালে দেশের বিভিন্ন অঞ্চলে এবং পার্শ্ববর্তী এলাকায় মোট ৭৬টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। বিশেষভাবে ২১ নভেম্বরের নরসিংদীর ভূমিকম্পকে ইন্ট্রাপ্লেট ইভেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ সতর্ক করে বলেন, “প্রধান শকের মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ বা তার বেশি হতে পারে। এরপর আফটার শকের সম্ভাবনা থাকবে।”

দেশের জিপিএস পরিমাপ অনুযায়ী, প্রতি বছর দেশের ফল্টগুলো কয়েক মিলিমিটার করে সরছে, যা ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে—সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ (দৌকি ফল্ট),ঢাকা ও টাঙ্গাইল (মধুপুর ফল্ট) চট্টগ্রাম ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকা (চট্টগ্রাম–মিয়ানমার ফল্ট)

বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষণ ও জনসচেতনতা তৈরি না হলে বড় ভূমিকম্পে ব্যাপক মানব ও প্রাকৃতিক ক্ষতি হতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—ভাড়া বা নির্মিত ভবনে নিরাপদ আশ্রয় নির্ধারণ করতে হবে।উচ্চতা ও খোলা জায়গায় নিরাপদভাবে অবস্থান করা। জরুরি প্রণালী ও সরবরাহ ব্যবস্থা প্রস্তুত রাখা। বিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিপর্যয়ের জন্য প্রাকৃতিক প্রস্তুতি। চলাচল ও পরিবহন খাতে ক্ষতি রোধে জরুরি পরিকল্পনা প্রণয়নের।

তাদের মতে, বড় ভূমিকম্পের প্রভাব শুধুমাত্র স্থাপত্য বা অবকাঠামোতেই সীমাবদ্ধ থাকবে না বরং পানি সরবরাহ, বিদ্যুৎ ও পরিবহন খাতে ব্যাপক বিপর্যয় দেখা দিতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় স্থল কম্পনের উপর নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রস্তুতি না থাকলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময়ে বিপুল ক্ষতি হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদের দিনে না জেনে হারাম কাজ করছেন না তো?

ঈদ শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি সুন্নত অনুসরণ, ইবাদত বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারেরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। মুসলিম উম্মাহর জন্য ঈদ আনন্দ, কৃতজ্ঞতা...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশজুড়ে সৃষ্ট একটি...

Related Articles

ইসরায়েলের আকাশে এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য: জেনারেল মুসাভির

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান।...

দেশে চরম জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা: যেকোনো সময় বন্ধ হতে পারে সব পেট্রোল পাম্প

দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় চরম অস্থিরতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে যেকোনো সময়...

পারমাণবিক সংঘাতে রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্য সংকট: ইরানের ‘হরমুজ প্রণালী’ বন্ধের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চলমান উত্তেজনা এখন পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর বিধ্বংসী হামলা

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তর ইসরায়েল। লেবাননের শক্তিশালী সশস্ত্র...