Home আন্তর্জাতিক ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে

Share
Share

রোববার (১১ মে) গভীর রাতে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি ট্রেলার ট্রাক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে ১৩ জন।  দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, নিহতদের মধ্যে ছিলো নয়জন নারী ও চারজন শিশু। এতে আহত হয়েছে আরও ১১ জন।

রায়পুর-বালোদাবাজার সড়কে সারাগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

চাতৌদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় খারোরা থানা এলাকার সারাগাঁওয়ে পৌঁছালে তাদের যাত্রীবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোবাহী ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের একটি দল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। গুরুতর আহতদের প্রথমে খারোরা কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে রায়পুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

জেলা কালেক্টর গৌরব সিং বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

ইতোমধ্যেই দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সমাজের নানা মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...