Home জাতীয় অপরাধ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, তদন্তে পুলিশ
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, তদন্তে পুলিশ

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে ব্র্যাক অফিসের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আজগর আলী কুট্টাপাড়ার নাইল্লা ভাঙা খালে মাছ ধরতে যান। বিকেল ৪টার দিকে জিহাদ বাবার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেন। পরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। সন্ধ্যার পর বাবাকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে আবার বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ঢাকা–সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় ব্র্যাক অফিসের পূর্ব পাশে একটি সড়ক-সংযোগস্থলে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক আবেদন খারিজ করে...

Related Articles

রংপুরে চার খুন: মা-মেয়ের ফরেনসিক রিপোর্টে কি ধর্ষণের আলামত মিলেছে?

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহত মা ও মেয়ের...

খুলনায় মাদ্রাসার পাশ থেকে মাটিতে পুঁতে রাখা কাটা পা উদ্ধার

খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে মাটির...

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়...

কুবিতে শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, ‘ল্যাংটা করে হল ঘোরানোর’ হুমকি

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে...