Home আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আছিয়া বেগম নামে এক গৃহকর্মী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কাউতলী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম শহরের ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। প্রায় ছয় থেকে সাত মাস ধরে তিনি স্থানীয় আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সন্ধ্যায় বিয়েবাড়ির অনুষ্ঠান শেষে বাড়ির ময়লা ফেলতে সিঁড়ি দিয়ে নামার সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন আছিয়া। তখন তিনি চিৎকার করলে বাড়ির লোকজন দ্রুত দৌড়ে এসে তাকে বিদ্যুতের সংস্পর্শ থেকে আলাদা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...