Home জাতীয় ব্যাংক অ্যাকাউন্টে ১০,৬৯৮ টাকা, সম্পদের গুজব উড়িয়ে দিলেন নাহিদ ইসলাম
জাতীয়

ব্যাংক অ্যাকাউন্টে ১০,৬৯৮ টাকা, সম্পদের গুজব উড়িয়ে দিলেন নাহিদ ইসলাম

Share
Share

সাবেক তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শত শত কোটি টাকার সম্পদের গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মাত্র ১০,৬৯৮ টাকা রয়েছে এবং তার কোনো জমি বা ফ্ল্যাট নেই।
বুধবার এক ফেসবুক পোস্টে নাহিদ তার সোনালী ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা প্রকাশ করেন। তিনি জানান, উপদেষ্টা হিসেবে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তার ব্যাংক লেনদেনের হিসাব অনুযায়ী ১০,০৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে, ফলে তার অ্যাকাউন্টে অবশিষ্ট রয়েছে ১০,৬৯৮ টাকা।
তিনি আরও উল্লেখ করেন যে, তার ও তার পরিবারের (স্ত্রী, মা, বাবা) নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই। তার ব্যক্তিগত সচিবের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ৩৬,০২৮ টাকা রয়েছে এবং তিনিও তার দায়িত্ব পালনকালে কোনো সম্পত্তি কেনেননি।
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, তার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের হিসাব স্বচ্ছ এবং প্রয়োজন হলে তা তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী যাচাই করা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...