Home আন্তর্জাতিক বোধনের মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
আন্তর্জাতিকজাতীয়দিবসধর্ম ও জীবনসনাতন

বোধনের মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

Share
Share

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে।

ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে বিল্ববৃক্ষের (বেলগাছ) তলে অনুষ্ঠিত হয় এই বোধন তথা বন্দনা পূজা। ভক্তদের ভক্তি, নিষ্ঠা আর আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিয়ম অনুযায়ী তিনজন পুরোহিত — উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী, বরুণ চক্রবর্তী এবং ধর্মদাস মুখোপাধ্যায় — বোধন পূজা সম্পন্ন করেন।

পুরোহিত প্রণব চক্রবর্তী জানান, বোধন ষষ্ঠীর সায়ংকালে অনুষ্ঠিত হয়। যেহেতু শনিবার সকাল ৯টা ১৮ মিনিট থেকে ষষ্ঠী শুরু হয়ে রাত পর্যন্ত ছিল, তাই সেদিনই বোধনের আয়োজন করা হয়। দক্ষিণায়নের সময় দেবী দুর্গা নিদ্রিত থাকেন—তাকে জাগরিত করার উদ্দেশ্যে এই বন্দনা পূজা করা হয়।

‘বোধন’ শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। পুরাণ মতে, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙানোর জন্যই এই পূজা।

রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা কার্যক্রম শুরু হবে। এদিন ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পাঁচ দিনের এই মহোৎসব শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ঢাকায় এবার ৭টি নতুন মণ্ডপ যোগ হয়ে মোট ২৫৯টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারাদেশে মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় হাজারখানেক বেশি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

Related Articles

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...