Home Uncategorized বুলেটের পর ব্যালেট বিপ্লব, তরুণদের দমানোর সুযোগ নাই
Uncategorized

বুলেটের পর ব্যালেট বিপ্লব, তরুণদের দমানোর সুযোগ নাই

Share
Share

জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এ মাসের মধ্যে দল ঘোষণা করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে। গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। বুলেটের পর ব্যালেটের বিপ্লব করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই। তরুণরা দুর্নীতিগ্রস্ত নয়। তরুণদের দমানোর কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন চলবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলবে।
নয়া দলের বিষয়ে জানাক আহ্বায়ক বলেন, দল চালানোর জন্য কিছু র‍্যাঙ্ক তৈরি করা হয়েছে। কিন্তু মাঠে সবাই ঐক্যবদ্ধ থাকবে। ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, না হয় ছাত্রলীগের মতো পরিণতি হবে। আপনাদের আমরা রক্ষা করতে পারবো না।
জানাকের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এতে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে ধরে নিয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। বড় দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কার মতো নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ইসলামাবাদ মসজিদে হামলায় পুতিনের শোক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা...

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী...