Home জাতীয় অপরাধ বিস্কুটের প্যাকেটে নবজাতকের লাশ গুমের চেষ্টা
অপরাধ

বিস্কুটের প্যাকেটে নবজাতকের লাশ গুমের চেষ্টা

Share
Share

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুর দেহ বিস্কুটের প্যাকেটে ভরে একটি কক্ষে লুকিয়ে রাখে এবং স্বজনদের বিভ্রান্ত করতে জানায়, শিশুটি গর্ভেই দুই দিন আগে মারা গিয়েছিল।

ঘটনাটি ঘটে উপজেলার ভেড়ুয়াদহ এলাকার ‘পিস ল্যাব এন্ড হসপিটাল’-এ। ফরিদপাঙ্গাসী গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (২২) বুধবার বিকেলে সিজারের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। স্বজনদের অভিযোগ, কোনো পরীক্ষা ছাড়াই অপারেশন করা হয় এবং অব্যবস্থাপনার কারণে নবজাতক মারা যায়। পরে মৃত শিশুকে বিস্কুটের প্যাকেটে গোপনে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।

খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, শেয়ার হোল্ডার ফারুককে আটক করা হয় এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরে শাহজাদপুর থানার পুলিশ পরিচালককে আটক করে। ওসি আসলাম আলী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য...

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে।...

Related Articles

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় নিজ স্ত্রীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর...

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু রোববার

বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের...

সাভারে মসজিদের মাঠে ‘প্রেসার কুকার বোমা’, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাভারে মসজিদের মাঠ থেকে ‘প্রেসার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...