Home জাতীয় অপরাধ বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

Share
Share

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিকে বিমানবন্দরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ করা অর্থ মেশিনে গণনা করে সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।

পুলিশ সুপার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার কাছে আনুমানিক ৫০ লাখ টাকা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের উপস্থিতিতে টাকা গণনা করা হবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আটক বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার একজন শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগের দিন বিপুল পরিমাণ নগদ অর্থসহ একটি জেলার শীর্ষ রাজনৈতিক নেতার আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাটে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।রোববার (২৯ মার্চ)...

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ফরিদপুরের দুটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে...

Related Articles

সাভারে যুবককে জবাই করে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ)...

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...

ফুলপুরে ধর্ষণের অভিযোগ বিষপানে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনা...

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...