Home আন্তর্জাতিক বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক

বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করে যা বললেন ট্রাম্প

Share
Share

তীব্র উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালিয়েছে মার্কিন স্পেশাল ফোর্সেস। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হাতে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলট এবং অপর এক ক্রু মেম্বারকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এক্সিওস’ জানিয়েছিল, গত শুক্রবার বিমানটি ভূপাতিত হওয়ার পরপরই পাইলটকে উদ্ধার করা হয়েছিল। তবে দ্বিতীয় ক্রু মেম্বারকে উদ্ধারে শনিবার রাতভর বিশেষ অভিযান চালানো হয়। আজ সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক আবেগঘন পোস্টে ট্রাম্প এই অভিযানের সাফল্য ঘোষণা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “আমরা তাকে উদ্ধার করেছি! মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।”

ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, ওই বীর সেনা ইরানের দুর্গম পাহাড়বেষ্টিত শত্রু সীমানার ভেতরে আটকা পড়েছিলেন। শত্রুরা তার খুব কাছাকাছি পৌঁছে গেলেও মার্কিন কমান্ডোরা অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। প্রেসিডেন্ট জানান, তার সরাসরি নির্দেশনায় ডজন ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি আরও বলেন, “একজন আমেরিকানও নিহত বা আহত না হয়ে এই দুটি দুঃসাহসী অভিযান সম্পন্ন করা এটাই প্রমাণ করে যে, ইরানের আকাশসীমায় আমরা নিরঙ্কুশ আধিপত্য অর্জন করেছি।”

এই উদ্ধার অভিযানকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের জন্যই গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। সামরিক বিশ্লেষকদের মতে, শত্রু দেশের গভীর থেকে এভাবে দুই পাইলটকে জীবিত উদ্ধার করা সাম্প্রতিক সামরিক ইতিহাসে এক বিরল ঘটনা। ইস্টার ডের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প আবারও দৃঢ় অঙ্গীকার করেন যে, যুক্তরাষ্ট্র কখনোই তার কোনো যোদ্ধাকে শত্রুর কাছে ফেলে আসবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে্ন তারেক রহমান

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ আইনে রূপ দিতে যাচ্ছে সরকার। অধ্যাদেশটি সংশোধন করে এতে শাস্তির বিধান যুক্ত...

সরকারি নির্দেশনা উপেক্ষা করে জামালপুরে চলছে বিসিক উদ্যোক্তা মেলা

এমরান হোসেন, জামালপুর | সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে জমকালো আলোকসজ্জার মধ্যেই জামালপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায়...

Related Articles

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রণক্ষেত্র ফের উত্তপ্ত হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন...

ইরানের হামলায় জ্বলছে আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট

মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ এবার আছড়ে পড়ল সংযুক্ত আরব আমিরাতের শিল্পাঞ্চলে। রোববার (৫...

টিকটক ভিডিওতে মার্কিন সেনাদের গোপন তথ্য ফাঁস, অপারেশনাল সিকিউরিটি নিয়ে চরম উদ্বেগ

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের অসতর্ক ব্যবহার কীভাবে একটি দেশের সামরিক নিরাপত্তাকে হুমকির...

যুদ্ধ বাড়ালে ইসরায়েল দোজখে পরিণত হবে: ইরান

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...