Home আন্তর্জাতিক বিজেপির আয়ু নিয়ে মমতার ভবিষ্যদ্বাণী: ২০২৭-২৯ সালের মধ্যে ক্ষমতা শেষ
আন্তর্জাতিক

বিজেপির আয়ু নিয়ে মমতার ভবিষ্যদ্বাণী: ২০২৭-২৯ সালের মধ্যে ক্ষমতা শেষ

Share
Share

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে একটি বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ হয়ে যাবে। এর আগে ২০২৬ সালে আবার ‘খেলা হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের এক মহাসমাবেশে এসব কথা বলেন মমতা। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে ২১৫টি আসন পেতে হবে এবং তার থেকেও বেশি আসন পাওয়ার চেষ্টা করতে হবে। মমতার দাবি, এবার বিজেপি, কংগ্রেস ও সিপিএমের জামানত বাজেয়াপ্ত করার পালা।
মমতা আরও দাবি করেন, বিজেপি বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে। তার মতে, পাঞ্জাব এবং হরিয়ানার লোকদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে এবং নির্বাচন কমিশনের আশীর্বাদে এই কাজ করা হচ্ছে।
এছাড়া, তৃণমূল নেত্রী বলেন, ভোটার তালিকা পরিষ্কার করার কাজটি আগামী ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুরু করতে হবে। তিনি জেলা সভাপতিদেরকে বুথ কর্মীদের মাঠে নামানোর এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের দপ্তরে ধর্না দেওয়ার নির্দেশ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত...