Home আঞ্চলিক বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আঞ্চলিক

বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

Share
Share

বালাগঞ্জ উপজেলার মুক্তারপুর (রুগনপুর) গ্রামে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠানের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

ভিত্তিপ্রস্তর স্থাপন-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকল্পটিকে “আলোর বাতিঘর” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও শিশু মৃত্যুহার কমাতে গ্রামীণ পর্যায়ে এ ধরনের বিশেষায়িত ক্লিনিক অত্যন্ত জরুরি। এ উদ্যোগ বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাজ্যের করবি বরো কাউন্সিলের টানা দুইবারের সাবেক মেয়র ও ‘আত-তাকওয়া’ প্রকল্পের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।

সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রকল্পের উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, অধ্যক্ষ খলিলুর রহমান, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছানাওর আহমদ সিতাব, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন এবং গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী।

সভাপতির বক্তব্যে আলী আহমদ নেছাওর বলেন, অবহেলিত জনপদের মানুষের দোরগোড়ায় মানসম্মত মাতৃসেবা পৌঁছে দিতে এই ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয়দের সমর্থনে প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানের আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী খাগদিওর সাত আউলিয়া পাড়া গ্রামে মো. মুজিবুর রহমান আছকিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, প্রস্তাবিত এই মেটারনিটি ক্লিনিক চালু হলে স্থানীয় গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এছাড়া ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোরআন অবমাননার অভিযোগে কুষ্টিয়ায় মাজারে গণপিটুনিতে কথিত ‘পীর’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান কথিত ‘পীর’ আব্দুর...

হাসপাতালে আশা ভোসলে, শারীরিক অবস্থা সংকটাপন্ন

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে, যা ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি...

Related Articles

চট্টগ্রামে নালা খুঁড়তে গিয়ে সামরিক গোলা উদ্ধার, ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার

চট্টগ্রামে নালা খোঁড়ার সময় একটি সামরিক গোলা উদ্ধার হয়েছে, যা প্রাথমিকভাবে দ্বিতীয়...

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৭৩ টি ভারতীয় গরু ও মহিষ আটক

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট:বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন...

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক-৭, হোটেল সিলগালা

সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের...

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

রবি ডাকুয়া, বাগেরহাট | সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সাঁড়াশি অভিযান...