Home আন্তর্জাতিক বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭
আন্তর্জাতিক

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

Share
Share

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের একটি সরু দ্বিমুখী সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
বলিভিয়ার পোটোসি বিভাগের উইউনি শহরের কাছে সংঘটিত এই দুর্ঘটনাকে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
দুই বাসের একটি ওরুরো শহরের উদ্দেশে যাচ্ছিল, যেখানে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বলিভিয়ার পাহাড়ি রাস্তায় প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর গড়ে ১,৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...