Home জাতীয় অপরাধ ফেসবুক বিজ্ঞাপন থেকে হোয়াটসঅ্যাপে বিনিয়োগ প্রতারণার নতুন কৌশল
অপরাধ

ফেসবুক বিজ্ঞাপন থেকে হোয়াটসঅ্যাপে বিনিয়োগ প্রতারণার নতুন কৌশল

Share
Share

চকচকে ফেসবুক বিজ্ঞাপন, তাতে রাতারাতি শেয়ারবাজারে লাখো টাকার মুনাফার লোভনীয় প্রস্তাব—এভাবেই শুরু হচ্ছে বহুমুখী প্রতারণার জাল। বিজ্ঞাপন থেকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সাজানো বিশেষজ্ঞের পরামর্শ ও ভুয়া সদস্যদের প্রশংসা। শেষ ধাপে ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করিয়ে বিকাশ-নগদে টাকা পাঠাতে বলা হয়। সম্প্রতি ডিসমিসল্যাবের এক মাসব্যাপী অনুসন্ধানে এই প্রতারণার বিস্তৃত চিত্র উঠে এসেছে।

শুধু সেপ্টেম্বরেই অন্তত ১৫টি ফেসবুক পেজ থেকে শত শত বিজ্ঞাপন চালানো হয়েছে। এসব বিজ্ঞাপনের টার্গেট করা হয়েছিল ২০টি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে তিন হাজারের বেশি মানুষ যুক্ত আছেন। ভুয়া গ্রুপগুলো নাম ব্যবহার করছে দুটি বৈধ ব্রোকারেজ হাউজ—সিটি ব্রোকারেজ লিমিটেড (সিবিএল) এবং ব্র্যাক ইপিএল সিকিউরিটিজ। অনুসন্ধানে দেখা গেছে, সিবিএল নাম ব্যবহার করে প্রতারণার জন্য বানানো হয়েছে একটি ভুয়া অ্যান্ড্রয়েড অ্যাপ, আর ব্র্যাকের নামে চালানো হচ্ছে ভুয়া ওয়েবসাইট। সেখানে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সরাসরি ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়, যা কোনো বৈধ ব্রোকারেজ চ্যানেলের মধ্য দিয়ে যায় না।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতো খ্যাতিমান ব্যক্তির ছবি এআই প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে এসব বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনগুলো প্রায় সবই যান্ত্রিকভাবে তৈরি, ভাষার গঠনও কৃত্রিম। একই অবস্থা হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তাগুলোতেও—অটোমেটেড অনুবাদ, ছাঁচে বাঁধা উত্তর এবং সাজানো প্রশংসা ভরপুর।

এ প্রতারণায় ব্যবহৃত হচ্ছে দেশের টেলিকম অপারেটরদের শত শত নম্বর এবং বিকাশ-নগদসহ এমএফএস প্ল্যাটফর্ম। অর্থনীতিবিদ জাহিদ হোসেন সতর্ক করে বলেন, ‘‘এখানে এমএফএস কোম্পানির নৈতিক দায় এড়ানো যাবে না। তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, যা গ্রাহকের আস্থা নষ্ট করবে।’’ বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ লেনদেন ঠেকাতে নিয়মিত নজরদারি ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো বিষয়টি নিয়ে পুলিশ, সিআইডি ও বিএসইসিকে অবহিত করেছে। তবু ফেসবুকে নতুন বিজ্ঞাপন আসছে প্রতিদিন, হোয়াটসঅ্যাপ গ্রুপও সক্রিয় রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ও সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হচ্ছে। ফলে সচেতন না হলে সাধারণ বিনিয়োগকারীর সর্বস্ব হারানোর ঝুঁকি বাড়ছেই।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়...

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

Related Articles

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...