Home আঞ্চলিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা, কুষ্টিয়ায় ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা, কুষ্টিয়ায় ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মোছা. সুমি খাতুনের ঝুলন্ত মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। সুমি ঢাবির ২০১৮-১৯ সেশনের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি উপজেলার আমবাড়িয়া এলাকায়।

পরিবার ও সহপাঠীদের কাছ থেকে জানা গেছে, মৃত্যুর আগে সুমি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন— “SORRY 2 ME…” সহপাঠীদের ভাষ্যমতে, পোস্টটি তার দীর্ঘদিনের শারীরিক ও মানসিক যন্ত্রণার প্রতিফলন ছিল।

সহপাঠীরা জানিয়েছেন, সুমি দীর্ঘদিন ধরে ফাইব্রাস ডিসপ্লেশিয়া নামের একটি বিরল হাড়ের রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে তার হাড় ক্ষয় হতে থাকে এবং একাধিক অস্ত্রোপচার করেও কোনো স্থায়ী উন্নতি হয়নি। তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বলে জানান তারা।

চিকিৎসা, পড়াশোনা এবং স্বাভাবিক জীবন—সবই ধরে রাখার চেষ্টা করলেও শারীরিক সমস্যাগুলোর কারণে তিনি ক্রমশ নিঃস্ব ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সহপাঠীদের দাবি, অসুস্থতার কারণে পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়া নিয়ে গভীর হতাশায় ছিলেন সুমি। চিকিৎসা ব্যয়, ব্যথার অবসানহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাই তাকে আরও মানসিকভাবে ভেঙে দেয়।

স্থানীয় পুলিশ জানায়, এটি একটি আকস্মিক ও দুঃখজনক মৃত্যু। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৬৫ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যার বিচার শুরু

আফ্রিকার কিংবদন্তি নেতা এবং কঙ্গোর প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার নৃশংস হত্যাকাণ্ডের দীর্ঘ ৬৫ বছর পর ন্যায়বিচারের পথ প্রশস্ত হলো। বেলজিয়ামের একটি আদালত...

লারিজানি হত্যা : ইসরায়েলের শতাধিক সামরিক স্থাপনায় ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে । ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক...

Related Articles

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক...

জীবিত কিশোরকে ‘মৃত’ দেখিয়ে মামলা : শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

রাজধানীর কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার...