Home আন্তর্জাতিক ফের যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে : ইরান
আন্তর্জাতিক

ফের যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে : ইরান

Share
Share

ইরান আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সোমবার (১৮ আগস্ট) বলেন, “যেকোনো মুহূর্তে ইসরায়েলের হামলা শুরু হতে পারে, তাই ইরানকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বর্তমানে যা চলছে, তা কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়, কেবল সাময়িক বিরতি।”

এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন ধরে পাল্টাপাল্টি হামলা হয়। ইসরায়েলের বিমান হামলায় ইরানের একাধিক পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী, সেনা কর্মকর্তা ও সাধারণ নাগরিকসহ হাজারেরও বেশি মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সেই সংঘাত সাময়িকভাবে বন্ধ হলেও, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। তারা সতর্ক করেছে, তেহরান যদি আবারও পরমাণু সমৃদ্ধ কার্যক্রম চালু করে, তবে নতুন করে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভিও রোববার সাংবাদিকদের বলেন, “আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুতি নিচ্ছি। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি উল্লেখ করেন, ইসরায়েলের যেকোনো অগ্রাসন মোকাবিলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্যমতে, বর্তমানে পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অথচ ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।
পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম। এ কারণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলে শুধু ইরান-ইসরায়েল নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, ইরানের পরমাণু কার্যক্রম ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে এই ভূরাজনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...