Home আন্তর্জাতিক ফিলিস্তিনের পক্ষে শিল্পীদের অবস্থান, ইসরায়েলি প্রযোজনা ও উৎসব বর্জনের ঘোষণা
আন্তর্জাতিকগানচলচ্চিত্রটেলিফিল্মনাটকবিনোদন

ফিলিস্তিনের পক্ষে শিল্পীদের অবস্থান, ইসরায়েলি প্রযোজনা ও উৎসব বর্জনের ঘোষণা

Share
Share

ফিলিস্তিনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন বিশ্বের নামী শিল্পী ও নির্মাতারা। ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ নামের সংগঠনের উদ্যোগে ১,২০০-এর বেশি চলচ্চিত্রশিল্পী, অভিনেতা ও কলাকুশলী ঘোষণা দিয়েছেন, তারা আর কোনো ইসরায়েলি প্রযোজনা সংস্থা বা সাংস্কৃতিক উৎসবের সঙ্গে যুক্ত হবেন না।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানান, এখন থেকে ইসরায়েলে নির্মিত বা প্রযোজিত কোনো চলচ্চিত্রে কাজ করবেন না এবং দেশটির আয়োজিত কোনো উৎসবেও অংশ নেবেন না। শিল্পীরা অভিযোগ করেন, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশকরা কখনো ফিলিস্তিনিদের অধিকারের পাশে দাঁড়ায়নি; বরং নীরব থেকে সহিংসতার পক্ষে পরোক্ষ সমর্থন দিয়েছে। তাই মানবাধিকার রক্ষার স্বার্থে এই বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উদ্যোগে সই করা শিল্পীদের মধ্যে রয়েছেন অস্কার, বাফটা, এমি ও পাম দ’অর জয়ী বহু খ্যাতিমান ব্যক্তিত্ব।
নির্মাতা: ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, যশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।
অভিনয়শিল্পী: এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, রিজ আহমেদ, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনরসহ আরও অনেকে।

এই সিদ্ধান্তের ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ও টিএলভি ফেস্টসহ ইসরায়েলের শীর্ষ সাংস্কৃতিক আয়োজনে আর দেখা যাবে না এসব শিল্পী ও তাদের কাজ।

এই ঘোষণার পেছনের প্রেরণা ব্যাখ্যা করে ইহুদি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন— “দুই বছর ধরে গাজায় যা ঘটছে তা মানবিক দিক থেকে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন ইহুদি আমেরিকান হিসেবে আমি মনে করি, এই গণহত্যা বন্ধে আমাদের সক্রিয়ভাবে ভূমিকা নিতে হবে। রাজনীতিবিদরা যখন ব্যর্থ, তখন শিল্পীদেরই সামনে এসে অবস্থান নিতে হবে।”

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর পক্ষ থেকে জানানো হয়— “বিশ্বব্যাপী সরকারগুলো যখন সহিংসতায় নীরব সমর্থন জানাচ্ছে, তখন শিল্পীরা নিরপেক্ষ থাকতে পারেন না। মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি দায়িত্ব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

Related Articles

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...