Home খেলাধুলা ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে স্পেন, আর্জেন্টিনা তিনে
খেলাধুলাফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে স্পেন, আর্জেন্টিনা তিনে

Share
Share

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের অদলবদল হয়েছে। ১১ বছর পর আবারও শীর্ষে উঠেছে স্পেন, দুই ধাপ পিছিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে, আর আগের মতোই চারে রয়েছে ইংল্যান্ড।

স্পেন শেষবার শীর্ষে উঠেছিল ২০১৪ সালের জুনে। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার সুবাদে আবারও তারা জায়গা করে নিল এক নম্বরে। বুলগেরিয়াকে ৩-০ ও তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ফ্রান্সও দারুণ শুরু করেছে—ইউক্রেনকে ২-০ এবং আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে।

আর্জেন্টিনা যদিও আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শেষ করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে, ১৮ ম্যাচে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট নিয়ে। তবে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হার তাদের র‍্যাঙ্কিংয়ে ধাক্কা দিয়েছে।

ইংল্যান্ডও শক্ত অবস্থানে আছে। অ্যান্ডোরাকে ২-০ গোলে হারানোর পর সার্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিটের খুব কাছাকাছি চলে এসেছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বাছাইপর্ব শেষ করেছে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে। তারাও শেষ ম্যাচে হেরেছে বলিভিয়ার কাছে ১-০ গোলে।

সাত নম্বরে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম অবস্থান ধরে রেখেছে। ক্রোয়েশিয়া নবম ও ইতালি দশম স্থানে উঠেছে এক ধাপ এগিয়ে। তিন ধাপ পিছিয়ে জার্মানি নেমে গেছে ১২তম স্থানে, আর উরুগুয়ে এগিয়ে এসেছে ১৫ নম্বরে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

Related Articles

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন।...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...