Home বিনোদন ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?
বিনোদন

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

Share
Share

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড, আলোচনায় রিডারের অবিশ্বাস্য গোল মিস

আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে দলটি। একই সঙ্গে নকআউট পর্বে দীর্ঘ ৮৮ বছর পর জয় পেয়েছে সুইসরা।

শুক্রবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল সুইজারল্যান্ড। দুই গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও ম্যাচের শেষ দিকে ফাবিয়ান রিডারের একটি অবিশ্বাস্য গোল মিসই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

ম্যাচের শেষ দিকে ২–০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। সে সময় ছয় গজ বক্সের ভেতরে একেবারে ফাঁকা জায়গায় বল পান ২২ নম্বর জার্সিধারী মিডফিল্ডার ফাবিয়ান রিডার। সামনে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় বা গোলরক্ষক না থাকায় সহজেই গোল করার সুযোগ ছিল তাঁর।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রিডার বলটি গোলে জড়াতে ব্যর্থ হন। তাঁর শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে চলে যায়। ম্যাচ শেষ হওয়ার পর মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফুটবল–সমর্থক রিডারের এই সুযোগ নষ্টকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বাজে গোল মিস হিসেবে উল্লেখ করেছেন।

এক্সে জোনাথন ও’ব্রেইন নামের এক ব্যবহারকারী লেখেন, ‘সুইজারল্যান্ড–আলজেরিয়া ম্যাচের হাইলাইটস দেখছি। ফাবিয়ান রিডারের এই মিসটা কি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গোল মিস? অন্তত এ ধরনের আলোচনায় এটিকে রাখতেই হবে।’

শেষ ষোলোয় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী। দল দুটি শেষ বত্রিশের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে...

Related Articles

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

;