Home জাতীয় অপরাধ ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Share
Share

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে, আদালত শফিউর রহমান উজ্জ্বল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত শফিউর রহমান উজ্জ্বল জেলা পৌরসভার এলাকার গৃহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুকে ২০২৩ সালের ২০ অক্টোবর বাড়ির পিছনে নিয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেন। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগী শিশুর মা কোতয়ালী থানায় মামলা করেন।

‎এ মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘শিশুর ওপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা সমাজের জন্য হুমকিস্বরূপ, যার সর্বোচ্চ শাস্তি কামনা করেছিলাম আমরা । যাতে একজন শিশু বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...