Home জাতীয় অপরাধ ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের আমৃত্যু কারাদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের আমৃত্যু কারাদণ্ড

Share
Share

ফরিদপুরে তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দেড় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী (৩৭), কামরুল মৃধা (৩৭), আলী ব্যাপারী (৪২) ও বক্কার ব্যাপারী (৬৭)। তাদের মধ্যে মূল আসামি জাহাঙ্গীর ব্যাপারী পলাতক রয়েছেন। এ ছাড়া মামলার আলামত নষ্ট করার অভিযোগে মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর রাত ১টার দিকে সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর এলাকায় জাহাঙ্গীর ব্যাপারী কয়েকজন সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বোনের অসুস্থতার অজুহাতে দরজা খুলতে বললে তরুণী দরজা খোলেন। এরপর আসামিরা দলবদ্ধভাবে ধর্ষণ করে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘটনাটি আড়াল করতে কবর দিয়ে রাখে। পরে ভুক্তভোগীর মায়ের সন্দেহ হলে তিনি থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, “এক নারীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...