Home জাতীয় অপরাধ ফটিকছড়ির চা-বাগানে মিললো যুবকের মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফটিকছড়ির চা-বাগানে মিললো যুবকের মরদেহ

Share
Share

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি চা-বাগান থেকে মোহাম্মদ মুজিব (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা-বাগান এলাকায় মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা-বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করে।

নিহত মোহাম্মদ মুজিব কাঞ্চননগর এলাকার হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন। জীবিকার তাগিদে প্রতিদিন বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল বলেন, “মুজিব ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি লুট করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।”

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারওয়ান বাজারের আবদুল জলিলের দোকানে ১০০ গ্রাম মাংসও বিক্রি হয়

জাহাঙ্গীর শাহ | কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাশের রাস্তা ধরে কাঠপট্টির দিকে এগোতেই কামারপট্টি গেলে এক ভ্যানগাড়ি চোখে পড়বে। কারওয়ান বাজারে মালামাল পরিবহনের...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাট্রুপার যুদ্ধে অংশ নিতে পারে বলে ধারণা...

Related Articles

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...

সরিষাবাড়ীর ঝিনাই সেতুটির দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

দীর্ঘ ছয় বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...