Home জাতীয় অপরাধ প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে ধর্ষণের অভিযোগ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে ধর্ষণের অভিযোগ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

Share
Share

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ট্রেনের ভেতরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতের নির্দেশে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির টাটিসিলওয়াই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ওই সময় ২২ বছর বয়সী এক তরুণী রাঁচিগামী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ৪২ বছর বয়সী অভিযুক্ত সেনাসদস্য তরুণীকে কৌশলে একটি ট্রেনের খালি কোচে নিয়ে যান। সেখানে তিনি তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাসদস্য ওই সময় একটি প্রতিরক্ষা লজিস্টিকস ট্রেন পাহারার দায়িত্বে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অপরাধ সংঘটনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তার সেনাসদস্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানা এলাকার বাসিন্দা। তিনি পাঞ্জাবের পাটিয়ালায় অবস্থিত ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন।

ঘটনার সময় ভুক্তভোগী তরুণীর চিৎকার শুনে স্টেশনে উপস্থিত লোকজন জড়ো হয়ে হৈচৈ শুরু করলে বিষয়টি সবার নজরে আসে। এরপর রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার আগেই অভিযুক্ত জওয়ান পালানোর চেষ্টা করলে আহত হন বলে জানানো হয়েছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ফরিদপুরের দুটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে...

পটুয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে ওঠার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক কিশোর। লঞ্চ ও পন্টুনের মাঝখানে চাপা পড়ে...

Related Articles

ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে...

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের চাকরি বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও। টানা এক বছরের দুর্বলতা কাটিয়ে...

ফুলপুরে ধর্ষণের অভিযোগ বিষপানে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনা...

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ফিলিপাইনে তীব্র জ্বালানি সংকট: ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের চরম মূল্য দিতে...