পবিত্র মাহে রমজানের ১৩তম দিনে, ৩ মার্চ ২০২৬ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে সিলেট স্টুডেন্ট ক্লাব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী নাঈম মাহবুব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাউছার চৌধুরী, সভাপতি সাকিল আহমেদ, সহসভাপতি ফাহিম মাহমুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অদুদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা জাতীয় ছাত্রশক্তি।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment