Home আন্তর্জাতিক প্যারিসের ল্যুভর মিউজিয়ামে অমূল্য রত্ন চুরি ,বিশ্বজুড়ে আলোড়ন
আন্তর্জাতিক

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে অমূল্য রত্ন চুরি ,বিশ্বজুড়ে আলোড়ন

Share
Share

ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রবিবার (১৯ অক্টোবর) সকালে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত মূল্যবান নয়টি সোনার নিদর্শন চুরি করে নিয়ে গেছে। ডাকাতরা মিউজিয়াম খোলার কিছুক্ষণের মধ্যেই অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে এই কাজটি করেছেন।

দুর্বৃত্তরা সেন নদীমুখী একটি মালবাহী লিফট ব্যবহার করে গ্যালারিতে প্রবেশ করেন। কাচ ভেঙে গ্যালারিতে প্রবেশের পর তারা রাজপরিবারের গহনার সংগ্রহশালা থেকে সোনার নিদর্শনগুলো হাতিয়ে নেয়। দ্রুত মোটর-স্কুটারে করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কেউ আহত হয়নি, তবে ঘটনা ফ্রান্সসহ আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরেই ল্যুভর মিউজিয়ামের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। ১৯৯৮ সালে চিত্রকর্ম চুরির পর সাবেক পরিচালক নিরাপত্তা ব্যবস্থাকে ‘নাজুক’ বলেছিলেন। বর্তমান পরিচালক লরেন্স দে কার ২০২১ সালে নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেন।

শ্রমিক ইউনিয়নের অভিযোগ, দর্শনার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু নিরাপত্তাকর্মীর সংখ্যা কমানো হয়েছে; গত ১৫ বছরে প্রায় ২০০ পূর্ণকালীন পদ বাতিল হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের অন্যান্য মিউজিয়ামেও চুরি হয়েছে।২০২৪ সালে দেশটির ২১টি জাতীয় মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষিত ৯৩০ মিলিয়ন ডলারের ল্যুভর সংস্কার প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে নতুন প্রবেশদ্বার, ‘মোনা লিসা’র আলাদা প্রদর্শনী হল এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিগগিরই সর্বাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই ঘটনা শুধু একটি মিউজিয়ামের নয়, বরং ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্য ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

Related Articles

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করেছেন

বিশ্বসংগীত অঙ্গনের আলোচিত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘স্প্রিন্টার’...

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...