Home জাতীয় অপরাধ পূর্ব শত্রুতার জেরে ৭১ টিভির সাংবাদিকের উপর হামলা
অপরাধআইন-বিচারজাতীয়

পূর্ব শত্রুতার জেরে ৭১ টিভির সাংবাদিকের উপর হামলা

Share
Share

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।

বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ইউ এস বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাষ্ট্রদূত একটি...

‘চাকরির মন্দায় টিকটক করে ডলার কামানো স্বাভাবিক’

চাকরির বাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এবং সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় শিক্ষিত তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক আয়ের দিকে ঝুঁকে পড়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী...

Related Articles

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...