Home Uncategorized পূর্ব তিমুর এখন আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য
Uncategorized

পূর্ব তিমুর এখন আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য

Share
Share

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পূর্ব তিমুর। এটি দেশটির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, প্রায় অর্ধশতাব্দী আগে দেশটির প্রেসিডেন্ট যে আঞ্চলিক সংযুক্তি ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়ন।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পূর্ব তিমুরকে সদস্য করার নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশের নেতারা। এর মাধ্যমে ২০১১ সালে সদস্যপদের জন্য আবেদন করা এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্র মর্যাদা পাওয়ার ১৪ বছর পর আনুষ্ঠানিকভাবে সদস্যপদ নিশ্চিত হলো।

সম্মেলনে পূর্ব তিমুরের পতাকা উত্তোলনের মুহূর্তে করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করা হয়। দেশটির প্রধানমন্ত্রী গুসমাও এই অর্জনকে নতুন সূচনার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, আসিয়ানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে দেশটি বাণিজ্য ও বিনিয়োগের অসীম সুযোগ পাবে।

পূর্ব তিমুর (তিমুর-লেস্তে) প্রায় ১৪ লাখ জনসংখ্যার দেশ, এবং এটি এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। দেশের ক্ষুদ্র অর্থনীতি প্রায় ২ বিলিয়ন ডলার, যা আসিয়ানের মোট ৩.৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে নতুন সুযোগের দিকে এগোবে।

সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ার আনোয়ার ইব্রাহিম, স্বাগত ভাষণে তিনি সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব’-এর ওপর জোর দেন। সম্মেলনে আসিয়ানের সদস্য দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০টি রাষ্ট্র ও সরকার প্রধান অংশগ্রহণ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী...

‘রহস্যময়’ মিষ্টি খেয়ে তিনজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি রহস্যময় মিষ্টির বাক্সকে ঘিরে টানা তিন দিনে...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের...