Home আন্তর্জাতিক পাকিস্তানে ভয়াবহ বন্যা , নিহত হয়েছেন ২০২ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে ভয়াবহ বন্যা , নিহত হয়েছেন ২০২ জন

Share
Share

চলতি বছরে জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ২০২ জন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) । পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকেও এ তথ্য জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কেবল পাঞ্জাব প্রদেশেই মৃত্যু হয়েছে ১২৩ জনের। এ ছাড়া, খাইবার পাখতুনখাওয়ায় ৪০ জন, সিন্ধু প্রদেশে ২১ জন, বেলুচিস্তানে ১৬ জন এবং ইসলামাবাদ ও আজাদ কাশ্মীর অঞ্চলে একজন করে মৃত্যু হয়েছে।

মারা যাওয়াদের বেশির ভাগই বাড়ি বা ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছে। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১১৮ জন নিহত হয়েছেন বাড়ি ধসে, ৩০ জন আকস্মিক বন্যায় এবং অন্যান্যরা ডুবে যাওয়া, বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট এবং ভূমিধসের কারণে মারা গেছেন। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১৮২ জন শিশুসহ ৫৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জিও নিউজের খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে আকস্মিক বন্যা ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাজার ভাসিয়ে নিয়ে গেছে, তলিয়ে গেছে ধামিয়াল, হাতি চক ও মর্গাহের মতো পুরো এলাকা । টেঞ্চ ভাটা ও ফৌজি কলোনিতে পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়–কিছু এলাকায় পানির স্তর ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়ায় জিনিসপত্র ফেলে রেখে বাসিন্দাদের পালাতে হয়েছে।
সূত্র: জিও নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত...