Home জাতীয় পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার মোবারকবাদ
জাতীয়

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার মোবারকবাদ

Share
Share

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ মার্চ) এক শুভেচ্ছা বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই পবিত্র মাস আত্মসংযম, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়।”
তিনি বলেন, “রমজান ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করে। তাই আসুন, মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং সংযম, ধৈর্য ও পরিমিতিবোধ চর্চার মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।”
প্রধান উপদেষ্টা বলেন, “সিয়াম সাধনার পাশাপাশি বেশি বেশি কোরআন তিলাওয়াত, ইবাদত-বন্দেগি এবং দোয়া-মোনাজাতে মনোনিবেশ করা আমাদের দায়িত্ব। পবিত্র মাহে রমজান আমাদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক।”
তিনি দেশবাসীর জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। তিনি আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন—আমিন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...