Home আঞ্চলিক পঞ্চগড়ে পরিত্যক্ত ভবনের টয়লেটে মিলেছে শিশুর মরদেহ
আঞ্চলিকজাতীয়

পঞ্চগড়ে পরিত্যক্ত ভবনের টয়লেটে মিলেছে শিশুর মরদেহ

Share
Share

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে পুলিশ আল হাবিব (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহত আল হাবিব উপজেলার একই ইউনিয়নের শিলাইকুঠি এলাকার বাসিন্দা ও আশরাফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।

স্থানীয়রা জানান, বিকেলে খেলতে বের হয়ে আল হাবিব আর বাড়ি ফিরে যায়নি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর রাতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে এলাকাবাসী শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন তারা। মরদেহটি ভাঙা টয়লেটের ছড়ানো ইটের ওপর পড়েছিল। গলায় নিজের গায়ের শার্ট পেঁচিয়ে ছিল। মাথার পেছনেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আল হাবিবের বাবা আশরাফুল ইসলাম পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পেছনে পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও আমাকে খবর দেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...