Home জাতীয় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার
জাতীয়বিএনপি

ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

Share
Share

রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
দেশ বর্তমানে সংকটময় সময় পার করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা হলো, এই সরকার রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে সম্প্রতি ফ্যাসিবাদের দমননীতির কারণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আমি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও সবসময় আপনাদের পাশেই আছি।
বিএনপি চেয়ারপারসন আরও বলেন, গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য যে নিরবচ্ছিন্ন সংগ্রাম হয়েছে, যেখানে বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং অসংখ্য মামলা মোকাবিলা করছেন, সেই ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...