Home জাতীয় অপরাধ নেত্রকোণায় মায়ের কাছে চিঠি লিখে ‘আত্মহত্যা’ করেছে মাদ্রাসাছাত্রী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নেত্রকোণায় মায়ের কাছে চিঠি লিখে ‘আত্মহত্যা’ করেছে মাদ্রাসাছাত্রী

Share
Share

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মায়ের কাছে চিঠি লিখে সুমাইয়া আক্তার নামে এক মাদরাসাছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। স্থানীয় কলেজপড়ুয়া এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করেছেন বলে ওই চিঠিতে উল্লেখ করে গেছেন।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার (১ জুলাই) সকালে মারা যান তিনি। এর আগে, গত রোববার (২৯ জুন) দুপুরে কীটনাশক পানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলছাত্রী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে।

মৃত সুমাইয়া আক্তার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের দিনমজুর সাহাব উদ্দিনের মেয়ে এবং স্থানীয় রোয়াইলবাড়ি ফাজিল মাদরাসার দশম শ্রেণিতে পড়তেন।

বিষপানের আগে সুমাইয়ার লেখা দুটি চিঠি ও পরিবার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নিলাম্বরখিলা গ্রামের মো. আরজু মেম্বারের ছেলে এইচএসসি পরীক্ষার্থী পূর্ণর সঙ্গে রোয়াইলবাড়ি ফাজিল মাদরাসায় অধ্যয়নকালে সুমাইয়ার প্রেমের সম্পর্ক হয়।

গত ১৫-২০ দিন ধরে তাকে এড়িয়ে চলতে শুরু করেন প্রেমিক পূর্ণ । এবং চিঠিতে উল্লেখ করা হয় পূর্ণ অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপটে আত্মহত্যার পথ বেছে নেয় মাদরাসাছাত্রী সুমাইয়া। তবে স্থানীয়দের ধারণা , তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল সুমাইয়া।

সুমাইয়ার মা জোৎস্না আক্তার বলেন, আমার কোনো ছেলেসন্তান নেই। সুমাইয়া তাদের দুজনের সম্পর্কের কথা আমাকে বলেছিল। আমার মেয়ের মৃত্যুর জন্য পূর্ণ দায়ী। আমি এর সঠিক বিচার চাই।

পূর্ণর বড় ভাই আনিসুল হক বলেন, কেন্দুয়ার বাইরে আছি আমি। বিষয়টি অন্যের মাধ্যমে জানতে পেরেছি। এর আগে কিছু জানতাম না। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...