Home রাজনীতি বিএনপি নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় : তারেক রহমান
বিএনপিরাজনীতি

নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় : তারেক রহমান

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়।” তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, এবং পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে পুনরায় মাথা চাড়া দিয়ে উঠার অপচেষ্টায় লিপ্ত। তার ভাষায়, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রের ঝুঁকি শেষ হবে না।
আজ (শুক্রবার) চট্টগ্রামের জেএমসেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, কিন্তু রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” তিনি যুক্ত করেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি বড় সুযোগ, এবং এই সুযোগ কাজে লাগিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়তে বিএনপি সবার সমর্থন চায়।
তারেক রহমান বলেন, গত এক দশক ধরে বাংলাদেশে এক নৃশংস স্বৈরাচার জনগণের ওপর অত্যাচার চালিয়েছে। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানর মাধ্যমে জনগণ ওই স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করে। তিনি উল্লেখ করেন, “আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে গত ১৭ বছর ব্যবহার করা হয়েছে, আর এই সত্য যদি সনাতনী ধর্মের অনুসারীরা বুঝতে পারেন, তাহলে এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ উপলব্ধি হবে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে, “সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ নন।” তার মতে, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
সন্তানী সম্প্রদায়ের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “পলাতক স্বৈরাচারের শাসনামলে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বা তাদের ধর্মীয় স্থাপনায় হামলা কিছুটা হলেও অবৈধ লোভ বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা ঘটানো হয়েছে।” তিনি এও বলেন, “ধর্মীয় পরিচয় যেন কেউ ভবিষ্যতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য আপনাদেরও সতর্ক থাকতে হবে।”
শেষে তিনি উল্লেখ করেন, “সংখ্যালঘু বা সংখ্যাগুরু—এটি দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র। বাংলাদেশে, প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় বাঙালি নয়, বাংলাদেশি।”
এছাড়া, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

জাসদ থেকে জামায়াতের শীর্ষে: গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন শফিকুর রহমান

বাংলাদেশের রাজনীতিতে আদর্শগত পরিবর্তন, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতৃত্বের রূপান্তর—এই তিনটি বিষয় সাম্প্রতিক...

তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন : মির্জা ফখরুল

ভোটের মাঠে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপির পক্ষে বলে দাবি করেছেন দলটির মহাসচিব...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...