Home Uncategorized নির্বাচিত এমপি ও গণভোটের গেজেট প্রকাশ
Uncategorized

নির্বাচিত এমপি ও গণভোটের গেজেট প্রকাশ

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারেন। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান হতে পারে। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন, সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

তবে সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তি। তিন দিনের মধ্যে শপথ না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন বলে সংবিধানে উল্লেখ রয়েছে।

এদিকে শুক্রবার রাতে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বাতিল ব্যালট পেপারের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

গত বৃহস্পতিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলগুলোও সরকার গঠন ও বিরোধী দলের ভূমিকা নিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জাতিসংঘের...

Related Articles

নির্বাচন কি আসলেই সুষ্ঠ হয়েছে?- জানালো ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশকে ‘অত্যন্ত...

ওসমান হাদির পরিবারের হাতে ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দিলেন প্রধান উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন...

জামায়াতের প্রচারণায় শাকিব খান?

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর...

ইসলামাবাদ মসজিদে হামলায় পুতিনের শোক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা...