Home জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত বিএনপি, জামায়াত চায় নিরপেক্ষ ভোট: গোলাম পরওয়ার
জাতীয়

নির্বাচন নিয়ে ব্যস্ত বিএনপি, জামায়াত চায় নিরপেক্ষ ভোট: গোলাম পরওয়ার

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে ব্যস্ত না হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবি করছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার বরগুনা টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের একটি বন্ধু সংগঠন (বিএনপি) নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা ভাবছে, নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসবে। কিন্তু যাদের টাকা ও মাস্তান আছে এবং রাতের আঁধারে ভোট কেটে বাক্স ভর্তি করতে পারবে, তারাই নির্বাচনের জন্য ব্যস্ত। জামায়াতের টাকা বা মাস্তান নেই, তাই আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে পুলিশ প্রশাসন, নির্বাচন পদ্ধতি, সিভিল প্রশাসন, সংবিধানের কিছু অংশ এবং বিচার বিভাগের সংস্কার জরুরি। এগুলো নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে।”
বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “শেখ হাসিনা দেশের টাকা পাচার করে ষড়যন্ত্র করছেন। ১৫ বছরে বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, আমাদের সিনিয়র নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।”
সম্মেলনে বরগুনার দুটি আসনের জন্য মাওলানা মুহিব্বুল্লাহ্ হারুন ও ডা. সুলতান আহমেদের নাম ঘোষণা করেন গোলাম পরওয়ার। সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...