নিজের গুমের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে গুম কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি নিজেও গুমের শিকার হয়েছি। তাই গুম কমিশন এমনভাবে গঠন করতে চাই, যাতে এর কার্যকারিতা নিশ্চিত থাকে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।”
তিনি জানান, গুম কমিশনসহ মানবাধিকার কমিশন ও সংশ্লিষ্ট আইনগুলো স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরিমার্জন করা হবে। প্রয়োজনে এগুলো সংশোধন করে নতুনভাবে সংসদে উপস্থাপন করা হবে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, কিছু বিষয় রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। সরকার চাইছে সব পক্ষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একাধিক তদন্ত সংস্থা থাকলে তদন্তে দ্বৈততা তৈরি হতে পারে, যা বিচার প্রক্রিয়াকে জটিল করতে পারে। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার সময় নিয়ে আলোচনা করে আইনগুলো আরও সমন্বিত ও কার্যকর করতে চায়, যাতে গুমের শিকার ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
Leave a comment