Home আঞ্চলিক নিখোঁজ এনসিপি নেতার সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে
আঞ্চলিকজাতীয়রাজনীতি

নিখোঁজ এনসিপি নেতার সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

Share
Share

রাজধানীর কদমতলী এলাকায় ‘আইন-শৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের তিন দিন পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান পেয়েছে পুলিশ। তবে তদন্তে উঠে এসেছে, কোনো বাহিনী নয়—মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই তাকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে ৫–৬ জন ব্যক্তি নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা। ওই দিনই তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পরপরই তদন্ত শুরু করে কদমতলী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়—ওয়াসিম কোনো বাহিনীর হাতে নয়, বরং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছেন।
তদন্তের বরাতে পুলিশ জানায়, ওয়াসিম ও তার স্ত্রী আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। পরিবারের সম্মতিক্রমে ছোট ভাই রাকিব স্ত্রীকে না জানিয়ে ভোরের দিকে ওয়াসিমকে নিরাময় কেন্দ্রে ভর্তি করান। ভোরে এ ধরনের রোগীদের কেন্দ্রে নেওয়া তুলনামূলক সহজ হওয়ায় সময়টি বেছে নেওয়া হয়। ‘আইন-শৃঙ্খলা বাহিনী’ পরিচয় দেওয়ার অভিযোগের কোনো সত্যতা তদন্তে পাওয়া যায়নি।
উদ্ধারের পর মঙ্গলবার বিকেলেই ওয়াসিমকে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম পরিণত হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। প্রেমের টানে হাজার মাইল পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।...

Related Articles

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...

রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইয়ে আহত আজিজুর

জুলাই গণ-আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকা মাথায়...