Home জাতীয় অপরাধ নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
অপরাধআইন-বিচারজাতীয়

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

Share
Share

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আবদুল বাসির (৫০), হেঁটে বাংলামোটর এলাকায় অফিসে যাচ্ছিলেন। আবদুল বাসির জানান, ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছাতেই হঠাৎ তীব্র শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে তার হাত ও পায়ে আঘাত লাগে। তিনি ধারণা করছেন, উড়ালসড়ক থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণের পর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলার রায় ঘোষণা করবে। রায়ের আগের দিনও শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদযাত্রায় স্বস্তি: ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ । গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে প্রায়...

লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি । বুধবার দেওয়া এক...

Related Articles

বান্দরবানে দুর্গম পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও...

“ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল – সড়ক, রেল ও নৌপথে একদিনে প্রাণহানি ১০

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরার আনন্দে যখন মুখরিত...

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের...