Home আন্তর্জাতিক নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারকে প্রধান উপদেষ্টার সমবেদনা
আন্তর্জাতিকজাতীয়

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারকে প্রধান উপদেষ্টার সমবেদনা

Share
Share

বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে নিহত কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

এসময় দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা তার পরিবারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, “পত্রিকায়
ঘটনাটি পড়ে হতবাক হয়েছিলাম। টিভিতে তার শেষ বিদায়ের দৃশ্য দেখে বুঝতে পেরেছি কত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর শোক তিনি পেয়েছেন। নিউইয়র্ক সফরের পরিকল্পনার মধ্যেই আমরা ঠিক করেছিলাম, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন নিহত কর্মকর্তার বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও ছিলেন।

পরিবার জানায়, দিদারুল ইসলাম ছিলেন নিউইয়র্ক পুলিশের দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এক তরুণ সেদিন করপোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই আত্মহত্যা করেন। জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে দিদারুল ইসলামের মৃত্যু হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার মরদেহে আট থেকে দশটি গুলির চিহ্ন ছিল।

নিহতের পরিবার প্রধান, উপদেষ্টার এ সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে। তারা জানান, দিদারুলের স্মৃতি ও তার বীরোচিত অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...