Home আঞ্চলিক নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্র আতিকের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্র আতিকের

Share
Share

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে আতিকুর রহমান আতিক (৭) নামে এক স্কুলছাত্র। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিক নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে এবং স্থানীয় বাগানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের সময় আতিক খাবার কিনতে বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে যায়। হঠাৎ একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ সময় অটোরিকশার চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে, চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলতি সপ্তাহের শুরুতে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তুলনামূলক নীরবতা নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করেছে।...

Related Articles

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...

নেপালে বাস খাদে পড়ে নিহত ৭

নেপালের পাহাড়ি সড়কে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় সাতজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।...