Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জে স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারায়ণগঞ্জে স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা

Share
Share

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্কে বিরোধের জেরে প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে প্রেমিক সানাউল্লাহ বাদশাকে হত্যার অভিযোগ উঠেছে।

রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় মঙ্গলবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। ডিস ও ইন্টারনেট ব্যবসা করতেন তিনি। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে একই এলাকার সানাউল্লাহ বাদশার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল । বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও এর কোনো সমাধান হয়নি।

নিহতের স্বজনরা জানান, সানাউল্লাহ বাদশা মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী সানাউল্লাহ বাদশার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের তদন্ত চলছে। হত্যার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারে আমাদের পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...